বাংলাদেশের মাটিতে খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান

গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে সাকিব আল হাসান। এরপর কেবল ভারত সিরিজটাই খেলছেন টাইগার জার্সিতে। দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেও ছিলেন, তবে দেশে ফেরা হয়নি। এখনও অবশ্য বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন টাইগার কিংবদন্তি। অবসর নিতে চান দেশের মাটিতে।

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সেখানে প্রকাশ করেছেন নিজের মনের ভাসনা। টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব চাচ্ছেন দেশে ফিরতে, জাতীয় দলের হয়ে অন্তত বছর দুয়েক খেলতে।

বলেছেন, ‘আমি এখনো চাই, বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয়, তাহলে ১-২টি সিরিজ কিংবা আরো ১ বছর খেলার পরিকল্পনা করবো। আমার সবথেকে বড় ইচ্ছে হলো, আমার দেশের হয়ে খেলা এবং সেজন্য আমি আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি। এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি।’

আরও বছর দুয়েক খেলার কথা জানিয়ে বলেন, ‘আপনি আমাকে গত ১৮ বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ছয় মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার ওপর। তবে আমি মনে করি আমি বাংলাদেশের হয়ে খেলাটা ডিজার্ব করি। বেশীরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই। আমিও বিশ্বাস করি যে আর এক বা দুই বছর আমি খেলতে পারব।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশের মাটিতে খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান

আপডেট সময় ০৬:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫