বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু কবে এবং কোথায়?

বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। পাকিস্তান সফর দিয়ে শুরু, এরপর ভারত সফর। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। সদ্য সমাপ্ত এই সিরিজ শেষে বাংলাদেশ এবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে টাইগাররা। আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।

টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে। এই সিরিজে সাকিবের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

আগামী বুধবার (৬ নভেম্বর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ নভেম্বর (শনিবার) দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে১১ নভেম্বর। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

বাংলাদেশের স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

আফগানিস্তানের স্কোয়াড : হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), একরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

আপলোডকারীর তথ্য

মরেও রক্ষা পেলো না হাতিটি! দেশের বন্যপ্রাণী অব্যবস্থাপনার বাস্তব উদাহরণ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু কবে এবং কোথায়?

আপডেট সময় ০৩:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪