সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল করল আমেরিকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • 193

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল করল আমেরিকা

মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ না করতে আমেরিকা যে নির্দেশনা দিয়েছিল তা শিথিল করা হয়েছে। তবে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করে গত জুলাইয়ে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি হয়। এর ফলে মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয় তখন। এবারের নির্দেশনায় বলা হয়েছে, নাগরিকরা বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

নির্দেশনায় বলা হয়, অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন। কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে। বিক্ষোভ এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলুন; শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে। ব্রেকিং ইভেন্টগুলোর জন্য স্থানীয় মিডিয়ায় নজর রাখুন।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে ভ্রমণ না করতে বলা হয়েছে নির্দেশনায়।

এতে আরও বলা হয়, আপনি যদি এই অঞ্চলগুলোতে ভ্রমণের পরিকল্পনা করেন তবে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা অফিসের পূর্বানুমতি প্রয়োজন হবে।

বিভিন্ন স্থানে হামলার আশঙ্কা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, সন্ত্রাসবাদী আক্রমণগুলো সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই ঘটতে পারে। পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার/শপিং মল, রেস্তোরাঁ, উপাসনালয়, স্কুল ক্যাম্পাস এবং সরকারি জায়গাগুলো ঝুঁকিতে আছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল করল আমেরিকা

আপডেট সময় ০৪:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪