বেঙ্গালুরু টেস্টের ৩য় দিনে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ২য় ইনিংসের শুরু থেকেই ভারতীয় ব্যাটাররা বল পিতিয়ে খেলেছিল। যাতে খুব কম সময়ের মধ্যে বেশী রান তুলতে পারে ভারত। তাদের আজকে সংগ্রহ হয়েছে ২৩১/৩ । রোহিত শর্মা করেছেন ৫২, বিরাট কোহলি করেছেন ৭০, সরফরাজ ৭০ রানে অপরাজিত রয়েছেন। ভারত এখনো ১২৫ রানে পিছিয়ে আছে।
এর আগে গতকাল অর্থাৎ টেস্টের ২য় দিনে ভারত ১ম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছিল মাত্র ৪৬ রানে। জবাবে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ৪০২ রানের বিশাল সংগ্রহ করে। রচীন রবীন্দ্র ১৩৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন।
ভারতকে ম্যাচে টিকে থাকতে হলে অবশ্যই ৪র্থ দিনে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।
নাহিয়ান রহমান নিলয় 
















