বেঙ্গালুরু টেস্টের ৪র্থ দিন শেষে ভারত অলআউট, নিউজিল্যান্ডের লক্ষ্য মাত্র ১০৭ রান!

বেঙ্গালুরু টেস্টের ৪র্থ দিন শেষে ভারত অলআউট হয়েছে ৪৬২ রানে। সরফরাজ খান ১৫০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন, আজকে তাকে সঙ্গ দিয়েছেন রিশাভ পন্ত, যিনি ৯৯ রানে আউট হয়েছেন। বাকীরা আসা যাওয়ার মধ্যেই থেকেছেন।  আজকের দিনটা ভারত ভালভাবে শুরু করলেও মূলত সরফরাজ খান এবং রিশাভ পন্ত আউট হওয়ার পরই ভারত শেষের দিকে খুব দ্রুত উইকেট হারায় । ফলে তারা দিনের শেষে খুব দ্রুত অলআউট হয়।

সরফরাজ খান এবং রিশাভ পন্তের দুর্দান্ত ব্যাটিংয়ের কারনেই ভারত লিড নিতে পেরেছে। কেননা ভারত যেভাবে ১ম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল সেখান থেকে ২য় ইনিংসে ঘুরে দাঁড়ানোটা অনেক কঠিন হওয়ার কথা ছিল কিন্তু  সরফরাজ খান এবং রিশাভ পন্ত সেই কাজটা খুব সহজ করে ফেলেছিল,যা খুবই প্রশংসনীয়।

নিউজিল্যান্ড ব্যাট করতে নেমেছে, তাদের লক্ষ্য এখন মাত্র ১০৭ রান! তাদের হাতে আছে ১০ উইকেট এবং শেষদিন অর্থাৎ টেস্টের ৫ম দিন।

নিউজিল্যান্ড যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে তারা তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

বেঙ্গালুরু টেস্টের ৪র্থ দিন শেষে ভারত অলআউট, নিউজিল্যান্ডের লক্ষ্য মাত্র ১০৭ রান!

আপডেট সময় ০৭:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪