ভারতকে ধ্বংস করে টানা ২য় বার এশিয়া কাপ জিতল বাংলাদেশ!

ভারতকে ধ্বংস করে টানা ২য় বার এশিয়া কাপ জিতল বাংলাদেশ অনুরধ-১৯ দল !

দলের সেরা ব্যাটার ও আসর জুড়ে দারুণ ফর্মে থাকা আজিজুল হাকিম পারলেন না ফাইনালে জ্বলে উঠতে। পুরো ইনিংসে কয়েকজন সেট হলেও পারেননি ইনিংস বড় করতে। তবে কয়েকটি ত্রিশোর্ধ রানের মাঝারি ইনিংস দলকে এনে দিল মোটামুটি লড়াই করার মত একটা স্কোর। আর সেটা নিয়েই নিজেদের সেরাটা ঢেলে দিলেন বোলাররা। তাতে ভারতের ব্যাটিং অর্ডার পারল না লক্ষ্যের ধারে কাছেও যেতে। টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ জিতল বাংলাদেশ।

রোববার দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ জিতেছে ৫৯ রানে। আগে ব্যাটিং করে আজিজুলের দল ৪৯.১ ওভারে অলআউট হয় ১৯৮ রানে। জবাবে ভারত করতে পারে মোটে ১৩৯ রান।

অল্প রান ডিফেন্ড করায় বাংলাদেশের দরকার ছিল দ্রুত উইকেটের। দ্বিতীয় ওভারে সেটা আসে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী আল ফাহাদের হাত ধরে। দুর্দান্ত এক এশিয়া কাপ কাটানো এই পেসার ক্লিন বোল্ড করেন আইয়ুশ মাহাত্রেকে। তবে পরের ওভারে তাকে দুটি চার মেরে কিছুটা চাপ কমান আন্দ্রে সিদ্ধার্ত। মারুফ মৃধাকে টানা দুই বাউন্ডারি মেরে শুরুটা ভালোই হয়েছিল বৈভব সুরিয়াভানসির।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ১৯৮/১০, রিজান হোসেন ৪৭, মোহাম্মাদ শিহাব ৪০;

ভারত ১৩৯/১০, মোহাম্মাদ আমান ২৬, হার্দিক রাজ ২০, ইমন ৩/২৪

বাংলাদেশ ৫৯ রানে জয়ী!

প্লেয়ার অফ দ্যা ম্যাচঃ ইকবাল হোসেন এমন।

প্লেয়ার অফ দ্যা সিরিজঃ ইকবাল হোসেন এমন।

আপলোডকারীর তথ্য

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতকে ধ্বংস করে টানা ২য় বার এশিয়া কাপ জিতল বাংলাদেশ!

আপডেট সময় ০৬:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪