ভারতকে বিধ্বস্ত করে টেস্ট সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া!

দ্বিতীয় দিন শেষেই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। ত্রাতা হতে পারতেন কেবল রিশাভ পান্ত ও নিতিশ রেড্ডি। প্রথমজন দ্রুতই ফিরলেও পরেরজন কিছুটা লড়লেন। তবে প্যাট কামিন্সের দুর্দান্ত এক স্পেলের সামনে মিলিয়ে গেল ভারতের সব প্রতিরোধ। আড়াই দিনেরও কম সময়ে দাপুটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ১০ উইকেটের জিতেছে অস্ট্রেলিয়া। ভারতকে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে গুটিয়ে লক্ষ্য ছিল মাত্র ১৯ রানের, যা চার ওভারের মধ্যেই স্পর্শ করেছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা আসল ১-১ স্কোরলাইনে।

হাতে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ২৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছিল ভারত। বড় ভরসা ছিলেন এমন সব পরিস্থিতিতে অতীতে দুর্দান্ত কিছু ইনিংস খেলা পান্ত। তবে দিনের মিচেল স্টার্কের করা দিনের প্রথম ওভারেই স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (২৮ রান)

বেশিক্ষণ টিকতে পারেননি রবিচন্দ্রন অশ্বিনও। কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপদ হার্ষিত রানাকেও শিকার বানান অস্ট্রেলিয়া অধিনায়ক। একপ্রান্ত আগলে আরও একবার ব্যাট হাতে দারুণ একটা ইনিংস খেলছিলেন নিতিশ। তবে ছন্দে থাকা কামিন্সের সামনে তিনিও পারেননি ইনিংস বড় করতে। ৪৭ বলে করেন ৪২।

৫৭ রানে ৫ উইকেট নেন কামিন্স। স্কট বোল্যান্ড তিনটি আর স্টার্ক দুটি। এরপর মাত্র ১৯ রানের টার্গেট তাড়া করতে খুব বেশি সময় নেননি অস্ট্রেলিয়ার ওপেনাররা।

আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে দেশজুড়ে ১২ প্রাণহানি  

ভারতকে বিধ্বস্ত করে টেস্ট সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া!

আপডেট সময় ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪