ভারতকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

ভারতকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। ছবিঃ সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে ভারতকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা। সিরিজের ৩য় ওয়ানডেতে ভারতকে ১১০ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২৪৮ রান করে ৭ উইকেট হারিয়ে।জবাবে ভারত ব্যাট করতে নেমে মাত্র ১৩৮ রানে অলআউট হয়। রোহিত শর্মার করা ৩৫ রান এবং শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের ৩০ রান করা ছাড়া ভারতের আর কোনো ব্যাটারই আজকের ম্যাচে দাঁড়াতে পারেননি। সিরিজের শেষ ম্যাচটি সহজে  জিতে নেয় শ্রীলঙ্কা ।

ভারতের সাথে শেষ ম্যাচে জেতার পেছনে শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার “দুনিথ ভেল্লালাগে” অনেক বড় অবদান রেখেছেন। তিনি গুরুত্বপূর্ণ ৫ উইকেট শিকার করেন। ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার এই স্পিনার ভারতীয় ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করে রেখেছিল।  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এই স্পিন অলরাউন্ডারই সিরিজ সেরা হন।এবং ৩য় ওয়ানডেতে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার জন্য আভিশকা ফার্নান্দো  ম্যাচ সেরা হন।

দীর্ঘ ২৭ বছর পর শ্রীলঙ্কা সিরিজ জিতল ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার এই জয়ে আনন্দিত তাদের পুরো দেশবাসী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ভারতকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

আপডেট সময় ১২:৩৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪