ভারতের কাছে বিশাল রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ

ভারতের কাছে বিশাল রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

চেন্নাই টেস্টে ভারতের কাছে রেকর্ড বিশাল রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট নাজমুল হোসেন শান্তরা। রানের বিচারে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিলো ২০৮ রানে। সেই রেকর্ড টপকে এবার ২৮০ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। একইসঙ্গে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ভারত।

চেন্নাই টেস্ট জিততে শেষ দুইদিনে বাংলাদেশের দরকার ছিলো আরও ৩৫৭ রানের। সেই লক্ষ্যে রোববার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

দিনের প্রথম ৪৫ মিনিট কোনো উইকেট হারায়নি শান্তরা। সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত ছিলেন বড় জুটি গড়ার পথে। ব্যক্তিগত ১৭ রানে স্টাম্পড হওয়া থেকে অল্পের জন্য বেঁচে যান সাকিব। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

ভারত (প্রথম ইনিংস)– ৩৭৬/১০ (৯১.২ ওভার) (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬; হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫)

বাংলাদেশ (প্রথম ইনিংস)– ১৪৯/১০ (৪৭.১ ওভার) (শান্ত ২০, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭)

ভারত (দ্বিতীয় ইনিংস)– ২৮৭/৪ (৬৪ ওভার) (ইনিংস ঘোষণা) (গিল ১১৯*, পান্ত ১০৯; মিরাজ ২/১০৩)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)– (লক্ষ্য ৫১৫ রান)- ২৩৪/১০ (৬২.১ ওভার) (জাকির ৩৩, শান্ত ৮২, সাকিব ২৫; অশ্বিন ৬/৮৮, জাদেজা ৩/৫৮)

আপলোডকারীর তথ্য

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ভারতের কাছে বিশাল রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ

আপডেট সময় ০২:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪