ভারত ৭ উইকেটে বিধ্বস্ত করল বাংলাদেশকে। আড়াইদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ড্র ছাড়া কিছুই হয়তো ভাবনার সীমানায় আসেনি কারও! তবে অদম্য শক্তির ভারত জয়ের দিকেই দৃষ্টি নিবদ্ধ করে এগিয়েছে। ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় টেস্টকে টি-টুয়েন্টি বানিয়ে খেলে পরিকল্পনায় সফল রোহিত শর্মার দল। দুই ইনিংস মিলে মাত্র ৫২ ওভার ব্যাট করতে হয়েছে ভারতকে।
কানপুরে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ছাড়ল টিম ইন্ডিয়া। এতটাই দাপট দেখিয়েছে স্বাগতিকরা যে, ম্যাচের আস্ত একটা সেশনও হাতে রেখে জিতেছে।
মাত্র ৭ সেশন খেলা হয়েছে কানপুরে, তাতেই ভারত টেস্ট জিতে গেছে বেশ সহজেই। বৃষ্টি আর আলোকস্বল্পতা মিলিয়ে ভারতীয় দল ড্রেসিং রুমে বসে ট্যাকটিক্যাল বদল এনেছে খেলায়। সময়ের হিসেব কষে বাংলাদেশ দলকে একেবারে দুমড়ে-মুচড়ে দিয়েছে রোহিত শর্মার দল।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
বাংলাদেশ: ১ম ইনিংস ২৩৩/১০ অলআউট। মুমিনুল হক অপরাজিত ১০৬ অপরাজিত, নাজমুল হোসেন শান্ত ৩১। ২য় ইনিংস – ১৪৬/১০ , সাদমান ৫০ এবং মুশফিক ৩৭ রান করেন।
ভারত: ১ম ইনিংস ২৮৫/৯ ডিক্লে। জয়সওয়াল ৭২, রাহুল ৬৮ রান (সাকিব ৪/৭২, মিরাজ ৪/৪১), ২য় ইনিংস – ৯৮/৩ , জয়সওয়াল ৫১ রান করেন।
* ভারত ৭ উইকেটে জয়ী।
নাহিয়ান রহমান নিলয় 

























