সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মায়োটের পর একই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড মোজাম্বিক, নিহত ৩৪

ভারত মহাসাগরের ফরাসি দ্বীপপুঞ্জ মায়োটে ধ্বংসলীলা চালিয়েও ক্ষান্ত হয়নি ওই অঞ্চলে শতাব্দির শক্তিশালী ঘূর্ণিঝড় সিদো। মায়োটে বিপর্যয় ঘটিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে আফ্রিকার দেশ মোজাম্বিকে। ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার (১৬০ মাইল) বেগে আছড়ে পড়েছিল শক্তিশালী এই ঝড়টি।

সিদোর তাণ্ডবে লণ্ডভণ্ড মোজাম্বিকে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ৩৪ হাজারেরও বেশি মোজাম্বিক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে।

মোজাম্বিকের ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় সিদো আঘাত হানে। উত্তর মোজাম্বিকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর একটি এই সিদো। সিদোর তাণ্ডবকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছে আইএনজিডি।

ঘূর্ণিঝড় সিদোর আঘাতের আগে (বামে) এবং পরে মায়োটের অবস্থা

এর আগে ঘূর্ণিঝড় সিদো গত সোমবার ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসলীলা চালানোর পর মোজাম্বিকে তাণ্ডব চালায়। মায়োটে সিদোর আঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে মায়োটে আছড়ে পড়ে ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চল। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

মায়োটের পর একই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড মোজাম্বিক, নিহত ৩৪

আপডেট সময় ১২:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪