সংবাদ শিরোনাম ::

মেলবোর্ন টেস্টের ২য় দিনেও এগিয়ে আছে অস্ট্রেলিয়া!

শুক্রবার (২৭ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনের শেষ বিকেলে জয়সোয়াল–কোহলির আউটে এলোমেলো হয় ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪৭৪ রানে অলআউট করা ভারত দিন শেষ করেছে ৫ উইকেটে ১৬৪ রানে। এখনও পিছিয়ে ৩১০ রানে।

২ উইকেটে ১৫৩ থেকে ৫ উইকেটে ১৬৪—দিনের শেষ ৩১ বলের মধ্যেই ১১ রানে ৩ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল।

এর আগে ভারতের ব্যাটসম্যানদের সামনে ৪৭৪ রানের বড় চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সকালে আগের দিনের ৬ উইকেটে ৩১১ রান নিয়ে ব্যাট করতে নেমে বাকি চার উইকেটে আরও ১৬৩ রান যোগ করে স্বাগতিকেরা। আগের দিনে ৬৮ রানে অপরাজিত থাকা স্মিথ এ দিন যোগ করেন ৭২ রান, করেন টেস্ট ক্যারিয়ারের ৩৪ সেঞ্চুরি।

ডানহাতি এ ব্যাটসম্যানের আজকের সেঞ্চুরিটি মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম।

ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরিতে গড়েছেন দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ডও। এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের—৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)। ভারত প্রথম ইনিংস: ৪৬ ওভারে ১৬৪/৫ (জয়সোয়াল ৮২, কোহলি ৩৬, রাহুল ২৪; বোল্যান্ড ২/২৪, কামিন্স ২/৫৭)।

আপলোডকারীর তথ্য

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

মেলবোর্ন টেস্টের ২য় দিনেও এগিয়ে আছে অস্ট্রেলিয়া!

আপডেট সময় ০৭:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪