রমজানে যে সময় দোয়া কবুল হয়

রমজানে যে সময় দোয়া কবুল হয়

রমজান মাস হলো বরকত ও রহমতের মাস। এ মাসে মহান আল্লাহ তায়ালা বিশেষভাবে তার বান্দাদের ডাক শোনার জন্য প্রস্তুত থাকেন। বিশেষ করে দোয়া করা এই মাসে ইবাদতের মূল হিসেবে গুরুত্বপূর্ণ। এই সময় কিছু বিশেষ মুহূর্তে দোয়া করলে তা কবুল হয়।

ইফতারির সময় দোয়া

রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করে, মহান আল্লাহ তা কবুল করেন। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না: ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশাহর দোয়া, জালিমের বিরুদ্ধে মজলুমের দোয়া (সূত্র: মুসনাদে আহমদ)

সেহরির সময় দোয়া

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মহান আল্লাহ প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো, আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত তিনি আহ্বান করতে থাকেন। (সূত্র: বুখারি, মুসলিম)

ফজরের পর দোয়া

রমজানে ফজরের নামাজের পরে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন। তবে এই সময় দোয়া করলে তা দ্রুত কবুল হয়। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ (সা.)-কে দ্রুত দোয়া কবুল হওয়ার সময় জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, রাতের শেষ প্রহর এবং ফজরের পর। (সূত্র: তিরমিজি: ৩৪৯৮)

রমজান মাসে এই সময়গুলোতে দোয়া করা বিশেষভাবে গুরুত্বপুর্ণ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

রমজানে যে সময় দোয়া কবুল হয়

আপডেট সময় ০২:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬