সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। আগামিকাল ৯ তারিখ (রবিবার) দুপুর ৩ টায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি শুরু হবে। ফাইনালকে ঘিরে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই চাপে রয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। অপরাজেয় থেকে আগামীকাল ফাইনালে খেলবে তারা। দুবাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষেই ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে হেরে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি ভারতের। ভারত এবং নিউজিল্যান্ড মোট ২ বার আইসিসি আসরের ফাইনালে খেলেছিল। যার মধ্যে দুইবারই নিউজিল্যান্ড জিতেছিল।

আরেকটি ফাইনালে মাঠে নামার আগে তাই হয়তো শঙ্কা জাগছে রবি শাস্ত্রীর মনে। এ জন্যই জানিয়েছেন, ভারতকে হারাতে পারলে এই নিউজিল্যান্ডই হারাবে। ‘দ্য আইসিসি রিভিউকে’ ভারতের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, তারা হচ্ছে নিউজিল্যান্ড। তাই ফেভারিট হিসেবে ভারত খেলা শুরু করলেও সেটা সামান্য ব্যবধানে এগিয়ে।

ফাইনালে ম্যাচের মোমেন্টাম ঘুরে দিতে পারেন এমন ব্যাটার হিসেবে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের নাম বলেছেন শাস্ত্রী। ভারতীয় কিংবদন্তি, ‘বর্তমান ফর্ম অনুযায়ী কোহলি। যখন তার মতো খেলোয়াড়রা ছন্দে থাকে এবং তাদের ১০ রান করার সুযোগ দিলে তারা আপনাকে বিপদে ফেলবে। সেটা উইলিয়ামসন হোক আর কোহলি।

উইলিয়ামসন ছাড়াও নিউজিল্যান্ডের তরুণ ব্যাটটার রাচিন রবীন্দ্রকে ভয়ংকর মনে করছেন শাস্ত্রী। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘নিউজিল্যান্ডের দিক থেকে উইলিয়ামসনের নামই বলব। আরেক জনের নাম বললে রবীন্দ্র। অবিশ্বাস্য এক তরুণ ক্রিকেটার। তারা যখন দারুণ শুরু করবে এবং ফাইনালে ১০-১৫ রান করতে পারলে আপনাকে দ্বিগুণ বিপদে ফেলবে।

রচিন রবীন্দ্রর বয়স সবে ২৫ বছর। ইতিমধ্যে আইসিসির ওয়ানডে সংস্করণে ৫টি সেঞ্চুরি করেছে। সর্বকণিষ্ঠ হিসেবে কীর্তি গড়েছে।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

আপডেট সময় ০৯:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫