সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

সাকিবের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শান্ত যা বললেন

সাকিবের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শান্ত যা বললেন। ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতন, হত্যা মামলা, জাতীয় দলসহ সবধরনের ক্রিকেট থেকে অপসারণের দাবি; বেশকিছু কারণে আলোচনা-সমালোচনায় জর্জরিত সাকিব আল হাসান। এতকিছুর পরও রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে রেখেছেন অনন্য অবদান। তবে প্রশ্ন ছিল, দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে। সে প্রশ্নের জবাব সরাসরি না দিলেও দ্বিতীয় টেস্টে সাকিবের খেলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকারের পতন হয়। সাকিব আল হাসানকে জাতীয় দলসহ সবধরনের ক্রিকেট থেকে সাকিবকে বাদ দিতে পরেরদিন লিগ্যাল নোটিশ পাঠানো হয় বিসিবিতে।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে পঞ্চম ও শেষদিনে তিন ব্যাটারকে ফেরান সাকিব। রেকর্ডও গড়েন। বাঁহাতি স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন টাইগার অলরাউন্ডার। ম্যাচে দু্ই ইনিংস মিলিয়ে ৪ শিকারে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৭ উইকেট এখন তার।

রাওয়ালপিন্ডিতে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সাকিবকে নিয়ে প্রশ্নে আগামী ম্যাচে তাকে খেলানোর ইঙ্গিত দেন টাইগার অধিনায়ক। বলেছেন, ‘তিনি (সাকিব) খুবই ডেডিকেটেড একজন মানুষ। এরকম একটা অবস্থাতে থাকার পরও এমন পারফরম্যান্স করা, দলে এমনভাবে ইনপুট দেয়া, বিশেষ করে বোলিংয়ে, অসাধারণ। তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচে এর থেকেও ভালো কিছু আশা করছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

সাকিবের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শান্ত যা বললেন

আপডেট সময় ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪