২য় টেস্টর ১ম দিন ভারতকে চাপে রেখে শেষ করল অস্ট্রেলিয়া!

অ্যাডিলেড টেস্টের ১ম দিনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু ব্যাটে-বলে পারফরম্যান্স করে প্রথম দিনটা নিজেদের করেছে অস্ট্রেলিয়া। ভারতকে ১৮০ রানে অলআউট করার পর মাত্র ১ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে অজিরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দেখে শুনে খেলছিলেন দুই অজি ওপেনার নাথান ম্যাকাসুইনি ও উসমান খাজা। কিন্তু ইনিংস বড় করতে পারেননি খাজা। ৩৫ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন এই বাঁ-হাতি ব্যাটার।

এরপর তিনে ব্যাট করতে নামা মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ম্যাকাসুইনি। দুজনের ব্যাটে ভর করে ৩৩ ওভারে ৮৬ রান তুলে দিন শেষ করেছে অজিরা। ভারতের থেকে ৯৪ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ৯৭ বলে ৩৮ রান করে ম্যাকাসুইনি এবং ৬৭ বলে ২০ রান করে অপরাজিত আছেন লাবুশেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ১৮০ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন নীতিশ কুমার রেড্ডি। এ ছাড়াও লোকেশ রাহুল ৩৭ এবং শুভমান গিল করেন ৩১ রান।

আপলোডকারীর তথ্য

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

২য় টেস্টর ১ম দিন ভারতকে চাপে রেখে শেষ করল অস্ট্রেলিয়া!

আপডেট সময় ০৬:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪