সংবাদ শিরোনাম ::
Logo যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি Logo রাঙ্গামাটিতে পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকাতুর সঙ্গিনী Logo মাছ বেশি ভাজলে যে যে ক্ষতি হয় Logo ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস Logo প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা’র আয়োজনে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা Logo হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!   Logo রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি Logo উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক

আবারো স্কিন ক্যান্সারের অস্ত্রোপচার করিয়েছেন মাইকেল ক্লার্ক। ২০০৬ সাল থেকেই স্কিন ক্যান্সারের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এবার তার নাক থেকে ক্যান্সারের একটি অংশ অপসারণ করতে হয়েছে।
বিগত কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কিন ক্যান্সার নিয়ে নতুন নতুন তথ্য জানিয়ে আসছেন ক্লার্ক। কয়েক দফা অস্ত্রোপচার এবং নিয়মিত চেকআপের কথা তিনি আগেও জানিয়েছেন।
আজ ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্লার্ক লেখেন, ‘ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন।’ ওই একই পোস্টে ক্লার্ক আরো লেখেন, ‘প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।’

এর আগে ২০১৯ সালে কপাল থেকে স্কিন ক্যান্সারের অংশ অপসারণ করতে হয়েছিল ক্লার্ককে। তখন এক পোস্টে তিনি তরুণদের উদ্দেশে লেখেন, ‘আরেকটি দিন, আরেকটি স্কিন ক্যান্সারের অংশ আমার মুখ থেকে অপসারণ করা হলো…ঘরের বাইরে যাওয়া তরুণদের বলব– তোমরা রোদ থেকে নিজেদের ত্বককে রক্ষা করো।’

অজি সংবাদমাধ্যম ‘৭নিউজ’ জানিয়েছে, ক্লার্কের ক্যান্সারের সম্ভাব্য কারণ হচ্ছে দীর্ঘ সময় সূর্যের নিচে কাটানো। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১৫টি টেস্ট এবং ২৪৫টি ওয়ানডে খেলেছেন।

আপলোডকারীর তথ্য

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক

আপডেট সময় ১২:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫