সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ ও মালদ্বীপ একযোগে কাজ করবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতিতে একযোগে সহাবস্থানে থেকে কাজ করবে। পরিবেশমন্ত্রী বাংলাদেশের সমুদ্র সৈকত এবং মালদ্বীপের দ্বীপের সমন্বয়ে ইকোট্যুরিজমে যৌথ প্রোগ্রাম আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া মালদ্বীপে বাংলাদেশী শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করার আহ্বানও জানান।

বুধবার ভুটানের থিম্পুতে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি) সম্মেলনের পার্শ্ববৈঠকে মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি মন্ত্রী তরিক ইব্রাহিমের সাথে বৈঠকে পরিবেশমন্ত্রী একথা জানান। আজ ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মালদ্বীপের মন্ত্রী তরিক ইব্রাহিম বাংলাদেশ থেকে ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষের চারা আমদানী এবং নার্সারী স্থাপনে সহযোগিতা কামনা করেছেন।

তিনি জানান, মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশীদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে। ফলে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এছাড়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের জিও স্যাটেলাইট ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।

উভয় দেশের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ইকো-ট্যুরিজম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ ও মালদ্বীপ একযোগে কাজ করবে

আপডেট সময় ১১:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪