দক্ষিণ ভারতে বন্যায় ২৯ মৃত্যু , পাকিস্তানে বিপদ ঘনীয়ে আসছে

আরব সাগরে ঘূর্ণিঝড় আসনার জেরে তৈরি হওয়া নিম্নচাপে দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা। এরই মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে পাকিস্তানেও চলতি মাসে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সর্তকতা জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ও গুন্টুর শহরে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণের কারণে নদী ও বিভিন্ন বাঁধ উপচে পড়েছে। অনেক এলাকা ও সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সোম ও মঙ্গলবারেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর– আইএমডি। পরিস্থিতি বিবেচনায় তেলেঙ্গানায় সোমবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

তেলেঙ্গানার প্রায় সব জেলাতেই মুষলধারে বৃষ্টি হয়েছে। প্রাণহানির পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল।

এদিকে, পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) সোমবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ভারী মৌসুমী বৃষ্টিপাত হতে পারে।  সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই অঞ্চলে সোম ও  মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

দক্ষিণ ভারতে বন্যায় ২৯ মৃত্যু , পাকিস্তানে বিপদ ঘনীয়ে আসছে

আপডেট সময় ০৭:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪