ত্বক ও চুলের যত্নে নিমপাতার ব্যবহার

নিম পাতা, যার বৈজ্ঞানিক নাম হলো Azadirachta Indica, একটি ঔষধি গাছ। এর ঔষধি গুণের জন্য এটি প্রাচীনকাল থেকেই ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোতে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ শাস্ত্রে একে সর্ব রোগ নিবারণী বা সমস্ত রোগের প্রশমনকারী বলা হয়। নিমপাতা হলো অত্যন্ত উপকারী ভেষজ পাতা। এটি আয়ুর্বেদ, ইউনানি ও লোকজ চিকিৎসায় বহু শতাব্দী ধরে ব্যবহৃত হচ্ছে। নিমপাতা স্বাস্থ্যরক্ষার পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও ভীষণ জনপ্রিয়। চুল ও ত্বকের নানা সমস্যা সমাধানে কাজ করে থাকে এই ভেষজ।

নিমপাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ব্রণের দাগ দূর করার পাশাপাশি চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে। নিম একটি ওষুধি গাছ। যার ডাল,পাতা, রস সবই কাজে লাগে। নিম ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে খুবই কার্যকর। ত্বক ও চুলের যত্নে নিমপাতা একটি প্রাচীন ভেষজ উপাদান, যার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণের কারণে এটি বহুল ব্যবহৃত। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। ওষুধি গাছ নিমের পাতার উপকারিতাগুলো একটু জেনে নেওয়া যাক-

ত্বক: 

বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিমপাতা বেটে লাগাতে পারেন। মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয়। নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এ চুলকানি কমে। নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়।

চুল: 

উজ্জ্বল, সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিমপাতার ব্যবহার বেশ কার্যকর। চুলের খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। খুশকি দূর হয়ে যাবে। নিমপাতা পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে মাথা ধুলে খুশকি দূর হয়। নিমপাতা ও নারকেল তেল একসাথে গরম করে সেই তেল মাথায় মালিশ করলে চুল পড়া কমে। নিমপাতার রস বা পেস্ট স্কাল্পে লাগালে চুলকানি ও ছত্রাক সংক্রমণ দূর হয়। চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে নিমপাতার রস শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল মসৃণ ও উজ্জ্বল হয়। চুলের জন্য নিমপাতার ব্যবহার অদ্বিতীয়। সপ্তাহে ১ দিন নিমপাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে ১ ঘণ্টার মতো রাখুন। এবার ১ ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম ও কোমল হবে।

কৃমিনাশক: 

পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেট বড় হয়। চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিমপাতার জুড়ি নেই।

দাঁতের রোগ: 

দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে, সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দাঁতের রোগ থেকেও।

রক্ত পরিষ্কার করতে:

নিয়মিত অল্প পরিমাণে নিম পাতা খেলে তা রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে, যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

নিমের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে, যা ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থেকে রক্ষা করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে:

নিম পাতার রস বা গুঁড়ো রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

কৃমিনাশক হিসেবে:

পেটের কৃমি দূর করতে নিম পাতা খুবই কার্যকর। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি কৃমি দূর করতে সাহায্য করে।

নিম পাতা ব্যবহারের কিছু পদ্ধতি

খালি পেটে খাওয়া: প্রতিদিন সকালে ২-৩টি টাটকা নিম পাতা খালি পেটে চিবিয়ে খেলে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা পাওয়া যায়।

পেস্ট তৈরি: নিম পাতা বেটে পেস্ট তৈরি করে তা ত্বকের সমস্যাযুক্ত স্থানে বা চুলে লাগানো যায়।

নিম পানি: কিছু নিম পাতা পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে গোসলের সময় ব্যবহার করা যেতে পারে, যা ত্বকের সংক্রমণ দূর করতে সহায়ক।

যেকোনো ঔষধি ব্যবহারের আগে, বিশেষ করে যদি আপনার কোনো শারীরিক জটিলতা থাকে, তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আপলোডকারীর তথ্য

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ত্বক ও চুলের যত্নে নিমপাতার ব্যবহার

আপডেট সময় ১২:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫