সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

আজ আন্তর্জাতিক নারী দিবস

আজ আন্তর্জাতিক নারী দিবস

আজ ৮ মার্চ। এ দিনটি নারীদের জন্য বিশেষ। বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি নানাভাবে পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক নারী দিবস একটি বিশ্বব্যপী ছুটির দিন হিসেবেও পালন করা হয়।

দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর জোর দিয়ে উদযাপন করা হয়। বিভিন্ন দেশে বিভিন্নভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হ্যে থাকে।  চলুন জেনে নেই বিশ্বের বিভিন্ন দেশে নারীদের বিশেষ এই দিনটি কিভাবে পালন করা হয়ে থাকে।

বাংলাদেশ
আমাদের দেশে এই দিনটিতে নারীদের নিয়ে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করা হয়। নারীদের স্বাস্থ্য-সচেতনতা নিয়ে হয় বিভিন্ন আয়োজন। এছাড়াও অফিসে নারীদের ফুল ও উপহার দেওয়া হয়ে থাকে।

মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্চ মাসকে নারীদের ইতিহাসের মাস বলা হয়ে থাকে। প্রতিবছর ৮ মার্চ আমেরিকান নারীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ মার্কিন প্রেসিডেন্ট একটি ঘোষণাপত্র জারি করেন।

রাশিয়া
আন্তর্জাতিক নারী দিবসে রাশিয়াসহ বিশ্বের আরও অনেক দেশেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি ৮ মার্চের আগে ও পরের ৩-৪ দিন এসব দেশে বেড়ে যায় ফুলের বিক্রি।

চীন
নারীদের বিশেষ এই দিনে চীনের অনেক স্টেটে কাউন্সিলের বিবেচনায় নারীদের অর্ধেক দিনের ছুটি দেওয়া হয়।

ইতালি
ইতালিতে নারীদের ফুল দেওয়ার মাধ্যমে এ দিনটি উদযাপন করা হয়ে থাকে। ফুলের শুভেচ্ছা জানানোর এ ঐতিহ্য কবে থেকে শুরু হয়েছে তার সঠিক ইতিহাস কারোর জানা নেই। তবে ধারণা করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর রীতিটি রোমে শুরু হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

আজ আন্তর্জাতিক নারী দিবস

আপডেট সময় ০৩:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫