বিচারের মুখোমুখি আইএসআই-এর সাবেক প্রধান

বিচারের মুখোমুখি আইএসআই-এর সাবেক প্রধান

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৩ অগাস্ট) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ৭৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রাক্তন আইএসআই প্রধানকে গ্রেফতার করা হয়েছে। মূলত, ‘টপ সিটি হাউজিং স্কিম’ কেলেঙ্কারির ঘটনায় তার সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে। টপ সিটি, একটি বেসরকারি হাউজিং স্কিমের ব্যবস্থাপনা সংস্থা। তারা অভিযোগ করেছে, সাবেক আইএসআই প্রধান এই সংস্থার মালিক ময়েজ খানের কার্যালয় এবং বাসভবনে বেআইনিভাবে অভিযান চালিয়েছিলেন।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, সেনা আইনের বিধানের অধীনে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের (অব.) বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআর জানিয়েছে, ফয়েজ হামিদের অবসর-পরবর্তী পাকিস্তান সেনা আইন লঙ্ঘনের একাধিক অভিযোগও প্রমাণিত হয়েছে। ফয়েজ হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের জন্য গত এপ্রিলে সামরিক বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছিল বলে জানা যায়। সুপ্রিম কোর্ট ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে এ কমিটি গঠন করা হয়।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) হামিদ ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। তাকে অত্যন্ত শক্তিধর বলে মনে করা হতো।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

বিচারের মুখোমুখি আইএসআই-এর সাবেক প্রধান

আপডেট সময় ০৪:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪