ইউনূস-এরদোয়ান ফোনালাপ, বন্যায় তুর্কি সহায়তার আশ্বাস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ফোনে কথা বলেছেন। ফোনালাপের শুরুতে ড.ইউনূসকে অভিনন্দন জানিয়ে চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন এরদোয়ান।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা বাসস জানিয়েছে, মঙ্গলবার প্রধান উপদেষ্টাকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে চলমান প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন।

পাশাপাশি বাংলাদেশ পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠানোর কথা বলেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট। ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে এরদোয়ানকে ধন্যবাদ দেন এবং সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের কথা বলেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ইউনূস-এরদোয়ান ফোনালাপ, বন্যায় তুর্কি সহায়তার আশ্বাস

আপডেট সময় ০২:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪