সংবাদ শিরোনাম ::

মাদুরোকে হত্যার ষড়যন্ত্র: যুক্তরাষ্ট্রের ৩ জনসহ গ্রেপ্তার ৬

ভেনেজুয়েলায় ‘অস্থিতিশীল পরিবেশ’ সৃষ্টির পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের ৩, স্পেনের ২ এবং চেক রিপাবলিকের ১ নাগরিককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এসময় শত শত অস্ত্রও জব্দ করা হয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসদাদু কাবেলো বলেছেন, গ্রেপ্তাররা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র করেছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, গ্রেপ্তার ৩ মার্কিনীর মধ্যে যুক্তরাষ্ট্রের নেভি সিল টিমের সদস্য আছে বলে দাবি ভেনেজুয়েলার। দেশটি এও দাবি করেছে যে,মাদুরোকে হত্যার এই মিশন হাতে নিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দাসংস্থা সিআইএ।

ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, আটক দুই স্প্যানিশ স্পেনের ন্যাশনাল ইনটেলিজেন্স সেন্টারের (সিএনআই) সঙ্গে যুক্ত ছিল। তবে স্পেন এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে মার্কিন নাগরিক গ্রেপ্তারের পেছনে ভেনেজুয়েলা যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিবিসি বলছে, ‘বিতর্কিত’ নির্বাচনের মাধ্যমে নিকোলাস মাদুরোকে জিতিয়ে দেওয়ার দায়ে ভেনেজুয়েলার ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার দুইদিন পরই ছয় বিদেশি নাগরিক গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দের ঘটনা ঘটল।

আপলোডকারীর তথ্য

Shuvo

ঢাকায় গরমের তেজ বাড়ছে, বৃষ্টির দেখা নেই

মাদুরোকে হত্যার ষড়যন্ত্র: যুক্তরাষ্ট্রের ৩ জনসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ০১:৫৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪