সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

আজারবাইজানের উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত, এখন পর্যন্ত নিহত ৪২

আজারবাইজানের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার হয়েছে ২৫ জন তবে মারাত্মক আহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজটি ৭২ যাত্রী নিয়ে বাকু থেকে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়।

কাজাখস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার আকতাউ শহরের কাছে এ ঘটনার পর জরুরি সেবা বিভাগের কর্মীরা ২৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন ওই এমব্রায়ার-১৯০ উড়োজাহাজে। সেটি মাটিতে আছড়ে পড়ার পর বিস্ফোণে অগ্নিগোলক তৈরি হয় এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

কাজাখস্তানের জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং দুই শিশুসহ বেঁচে যাওয়া আরোহীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবিসি লিখেছে, ওই ফ্লাইটের যাত্রীদের বেশিরভাগই আজারবাইজানের নাগরিক। এছাড়া রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের যাত্রীও ছিলেন।

রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল উড়োজাহাজটি। পরে আকতাউ বিমানবন্দরের কাছে সেটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি ঠিক কী ধরনের সমস্যায় পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়। কাজাখ কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এমব্রায়ারও তদন্তে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

আজারবাইজানের উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত, এখন পর্যন্ত নিহত ৪২

আপডেট সময় ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪