সংবাদ শিরোনাম ::

সৌদিতে ১৩৯ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

দুর্নীতির দায়ে সৌদিতে ১৩৯ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

সৌদি আরবে ঘুস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগে ১৩৯ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সরকারি অফিসে পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে সৌদি তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ এ গ্রেপ্তার অভিযান চালায়। এর আগে পরিদর্শনের পর ৩৮০ জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়।

গ্রেপ্তারদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় ও জাকাত, কর-শুল্ক কর্তৃপক্ষের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

সরকারি তহবিল রক্ষা ও ক্ষমতার অপব্যবহার রোধ করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই তদারকি অব্যাহত রাখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ ।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

সৌদিতে ১৩৯ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪